এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারীর কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা,শ্রদ্ধাঞ্জলি ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এম আশিক রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, কৃষি অফিসার লোকমান হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ,থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত (ওসি) পলাশ চন্দ্র মন্ডল ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি প্রমূখ।
আলোচনা সভা শেষে সংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে গত ২০ ফেব্রুয়ারী দিবাগত রাতে ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।