এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ নং আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ১০-দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন রোয়াংছড়িতে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মংসাপ্রু চৌধুরীর নেতৃত্বে রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় এই প্রচারণা চালানো হয়। ১০-দলীয় জোটের মনোনীত প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিনের ‘শাপলা কলি’ মার্কার সমর্থনে নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগকালে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে জোটের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং ‘শাপলা কলি’ মার্কায় ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় প্রার্থী সুজা উদ্দিন ভোটারদের আশ্বস্ত করে বলেন, "যদি আপনারা আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তবে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেব। অবহেলিত মানুষের পাশে থেকে রোয়াংছড়িকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলব।"
উক্ত প্রচারণায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নেতাকর্মীদের উদ্দীপনায় এলাকায় ব্যাপক নির্বাচনী আমেজ পরিলক্ষিত হয়েছে।
সেপ্টেম্বর ১৮, ২০২৪
নভেম্বর ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।