এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুলের পক্ষে নির্বাচনী প্রচারণা ও সমর্থন জানিয়ে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সৌদি প্রবাসী মো. সুমন বেপারীর উদ্যোগে আজ শুক্রবার সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়।
জানা গেছে, আজ জুম্মার নামাজের পর প্রবাসী সুমন বেপারীর বাড়িতে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। ভোজ শেষে বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের পক্ষে নির্বাচনী প্রচারণা ও জনমত সৃষ্টির লক্ষ্যে এই মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। সুমন বেপারীর চাচা বাচ্চু বেপারীর নেতৃত্বে আয়োজিত এই শোভাযাত্রায় ঢেউখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় তিন শতাধিক যুবক তাদের মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
সৌদি আরব থেকে এক বার্তায় আয়োজক সুমন বেপারী জানান, “আমি প্রবাসে থাকলেও সবসময় এলাকার মানুষের কথা ভাবি। মো. শহিদুল ইসলাম বাবুল একজন যোগ্য নেতা। আমি প্রবাস থেকেই আমার কর্মীদের মাধ্যমে নির্বাচনী মাঠে তার পক্ষে কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি, তিনি বিজয়ী হলে ফরিদপুর-৪ আসনে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
এলাকার সার্বিক উন্নয়নে এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তিনি সকল ভোটারদের নিকট দোয়া ও সমর্থন কামনা করেন।
জুলাই ৩০, ২০২৫
সেপ্টেম্বর ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।