এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে অবস্থিত মধ্যপাড়া নুরানী ইসলামি কিন্ডার গার্টেন মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১শে ফেব্রুয়ারী) সকাল ৯ টায় মাদ্রাসা মাঠে নুরানী ইসলামি কিন্ডার গার্টেন মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মাসুদুর রহমান'র ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক বালিয়াকান্দি শাখার কর্মকর্তা মোঃ ইয়াকুব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া শতাব্দী ও প্রতিদিনের খবর পত্রিকার বালিয়াকান্দি প্রতিনিধি মোঃ আজমল হোসেন, অত্র মাদ্রাসার শিক্ষক, মোঃ ফরিদ শেখ, মাওলানা মোহাম্মদ জুবায়ের, মোঃ উজ্জ্বল প্রমুখসহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ফারুক হোসেন বলেন, যারা এবার খেলা-ধুলায় ভালো করেছো তারা আগামীতে আরো ভালো করবা, আর যারা ভালো করনি কিন্ত অংশগ্রহণ করেছো, তারা আগামীতে আরো ভালো করবা এই প্রত্যাশা ও দোয়া করছি।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
মার্চ ১৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।