পিরোজপুরে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে জামায়াত ও বি

জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১৯ এএম
শেয়ার করুন:
পিরোজপুরে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে জামায়াত ও বিএনপি'র প্রার্থীকে দেখা গেছে। এ সময় সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেন প্রার্থীরা।
‎
‎শনিবার সকাল ১১ টায় গোপালকৃষ্ণ টাউন হল প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে এ অনুষ্ঠানে প্রার্থীরা স্থানীয় জনগণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 
‎
‎অনুষ্ঠানে অংশ নেওয়া দুই জন প্রার্থীরা হলেন পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন ও জামায়াত জোটের প্রার্থী মাসুদ সাইদী। 
‎
‎জনতার মুখোমুখি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) পিরোজপুর জেলা শাখার সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী। এ সময় স্থানীয় জনগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ বিএনপি ও জামায়াতে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
‎
‎অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রার্থীদের কাছে উন্নয়ন, সুশাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুলে ধরেন। প্রার্থীরা নির্বাচিত হলে এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।