এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যাক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, একটি এয়ারগান ও ৭১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। শনিবার ভোর রাতে শহরের কলেজপাড়া ও সদর উপজেলার সুলতানপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই বিদেশী পিস্তল ও এয়ারগান উদ্ধার করা হয়।
র্যাব-৯- এর সিলেট মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিষয়টি র্যাব-৯- এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের অধিনায়ক মোঃ নূরনবী ও নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল কলেজপাড়ার একটি নির্মাণাধীন বাড়ি থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
অপর দিকে শনিবার ভোর রাতে পৃথক অভিযানে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পাশে ক্ষেতের মধ্যে অভিযান চালিয়ে একটি এয়ারগান এবং ৭১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় জিডি করা হয়েছে ও উদ্ধারকৃত অস্ত্র হস্তান্তর করা হয়েছে।
ডিসেম্বর ১৮, ২০২৫
এপ্রিল ১৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।