এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ১২ তারিখের ভোটই সিদ্ধান্ত দেবে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার আগুলদিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সম্প্রীতির সমাজ গড়ে তোলাই তাদের লক্ষ্য। মানুষের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সহনশীলতা, মানবিক মূল্যবোধ এবং ঐক্যের মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে চান তারা। পাশাপাশি সমাজকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সালথা-নগরকান্দার মানুষের সঙ্গে আমার আত্মার ও হৃদয়ের সম্পর্ক। বাবার মৃত্যুর পরও আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের প্রতিটি ভোট আমাকে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দেবে। ১২ তারিখ সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন এবং অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করবেন। এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভোটই নির্ধারণ করবে আগামীতে সালথা-নগরকান্দা এবং বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। ছাত্র-যুব সমাজের স্বপ্ন, উন্নয়নের স্বপ্ন, মা-বোনদের নিরাপদ ও ভালো রাখার স্বপ্ন বাস্তবায়ন হবে কি না—তার পরীক্ষা ১২ ফেব্রুয়ারি।
তিনি বলেন, এই দিনটি কোনোভাবেই হেলাফেলা করা যাবে না। ১২ তারিখে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ইমামুল হোসেন তারা মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মাতুব্বর, সাধারণ সম্পাদক আবুল কালাম, বিএনপি নেতা বিল্লাল মাতুব্বর, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, সমাজসেবক সায়েম মিয়া টিটনসহ বিএনপির নেতাকর্মীরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।