এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ছয়টি পরিবহনকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যানবাহনগুলো থেকে ১১টি হাইড্রোলিক হর্ন খুলে জব্দ করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সদর উপজেলার ফরিদপুর-মাগুরা মহাসড়কের বদরপুর-সালথা রাস্তার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় মহাসড়কে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় উচ্চমাত্রার নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন বাজিয়ে শব্দদূষণ সৃষ্টির অপরাধে ছয়টি পরিবহনের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করা হয়। এসব মামলায় পরিবহন চালকদের কাছ থেকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং শব্দদূষণকারী ১১টি হর্ন জব্দ করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জিহাদ হোসেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা ও অভিযানে সহযোগিতা করেন জেলা আনসার সদস্যরা।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাত্রাতিরিক্ত শব্দের কারণে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ রোধে জনস্বার্থে এ ধরনের তদারকি ও কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
ফেব্রু ২৭, ২০২৬
মার্চ ২৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
পাকিস্তান | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।