এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওয়াপাড়ায় ‘আলোর দিশারী’ রিহ্যাব সেন্টারে সংঘটিত চাঞ্চল্যকর আবদুর রাজ্জাক (৪৫) হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি নিহতের পরিবার ও তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার রিহ্যাব সেন্টারের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং মামলার রহস্য উদ্ঘাটন ও তদন্তের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এছাড়া তিনি ভাঙ্গায় সাম্প্রতিক সময়ে এক নারীর মরদেহ উদ্ধার, ডাকাত গ্রেফতারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য মামলার অগ্রগতি নিবিড়ভাবে তদারকি করেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ অত্যন্ত গুরুত্বসহকারে কাজ করছে। ইতোমধ্যে মামলার তদন্তে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি অন্য দুটি মামলার অগ্রগতিও নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।” তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দীপু, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি (২০২৬) উপজেলার নওয়াপাড়ায় অবস্থিত ‘আলোর দিশারী’ নামক ওই রিহ্যাব সেন্টারে আবদুর রাজ্জাককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ২৪ জানুয়ারি নিহতের ভাই বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অক্টোবর ১, ২০২৬
সেপ্টেম্বর ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।