এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মুন্না (২৬) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলা উত্তর ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ একটি দল এই অভিযান পরিচালনা করেন। গত ৩০ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় সাভার থানাধীন বলিয়ারপুর এলাকা থেকে মাদক বিক্রির সময় মুন্নাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. মুন্না সাভার মডেল থানাধীন কান্দি বলিয়ারপুর গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে। পুলিশ জানায়, মুন্না একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে আরও ২টি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি’র পক্ষ থেকে জানানো হয়, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সাভার মডেল থানায় একটি মামলা (মামলা নং-৮২) দায়ের করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মার্চ ৯, ২০২৫
অক্টোবর ২৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।