এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল দশটায় ফরিদপুর পুলিশলাইনের মাঠে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ কাইয়ুম শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কামরুন নাহার পপি সভানেত্রী পুণাক ফরিদপুর,
মোঃ শামসুল আজম অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি রায়হান গফুর, ভারপ্রাপ্ত আর আই মোহাম্মদ ঈসা। প্রতিযোগিতা পরিচালনা করেন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক আশুতোষ গুহ।
এরপর দিনব্যাপী ১৯ টি খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দের জন্য, সাবেক শিক্ষার্থী , অভিভাবকদের জন্য, পুরুষ ও মহিলা পুলিশ সদস্যবৃন্দের জন্য শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি করে খেলা অনুষ্ঠিত হয়।
এর পূর্বে সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা, মশাল দৌড়, এবং কুচকাওয়াজের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা আরম্ভ হয়।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।