এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেল চোর সন্দেহে এক বুদ্ধিপ্রতিবন্ধী ও মানসিকভাবে ভারসাম্যহীন যুবককে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী গ্রামে ঘটে যাওয়া এ ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাথরাইল দীঘিরপাড় এলাকায় বেলায়েত মাতুব্বরের ছেলে ওই যুবককে মোটরসাইকেল চুরির সন্দেহে একদল লোক আটক করে। এরপর কোনো সত্যতা যাচাই ছাড়াই তাকে বেধড়ক মারধর করা হয়।
ভুক্তভোগী যুবকের পরিবারের দাবি, তিনি দীর্ঘ দিন ধরে মানসিকভাবে অসুস্থ। মোটরসাইকেল চালানো তো দূরের কথা, তিনি সাধারণ বাইসাইকেল চালাতেও অক্ষম। কেবল ভুল বোঝাবুঝির কারণে তাকে এমন নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে।
এ অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় সচেতন মহল ও মানবাধিকার কর্মীরা বলছেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আইন নিজের হাতে না তুলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো উচিত ছিল। কোনো প্রমাণ ছাড়াই একজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে এভাবে চোর আখ্যা দিয়ে গণপিটুনি দেওয়া বেআইনি এবং চরম মানবাধিকার লঙ্ঘন।
এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো নিরপরাধ ব্যক্তি বা অসহায় মানুষ এমন 'মব জাস্টিস'-এর শিকার না হন, সে বিষয়ে স্থানীয় প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
মে ৯, ২০২৪
সেপ্টেম্বর ২৩, ২০২৫
ফেব্রু ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।