এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতা-কর্মীরা। আজ রবিবার (২১ জুন) সকালে গাজীপুর মহানগরীর বাসন এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মিছিল বের করা হয়। মিছিলটি থেকে পুলিশকে লক্ষ্য করে সরাসরি হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মহানগর যুবলীগের ব্যানারে গাজীপুরের কলম্বিয়া গার্মেন্টস ও ‘শাকিল এন্টারপ্রাইজ’ নামক একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে ২০-৩০ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে লেখা ছিল—‘আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক’ এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিল চলার সময় পুলিশকে লক্ষ্য করে নেতা-কর্মীরা উত্তেজিত কণ্ঠে হুমকি দিচ্ছেন। এ সময় তাদের বলতে শোনা যায়, *“ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।”*
এ বিষয়ে গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, “আমরা ভিডিওটি দেখেছি। তবে এটি আজকের নাকি আগের কোনো সময়ের ঘটনা, তা খতিয়ে দেখতে যাচাই-বাছাই করা হচ্ছে।”
গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আজ সকালেই মিছিলটি করা হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।