এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের কাছে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনের পাশের রেললাইনে দাঁড়িয়ে দুই ব্যক্তি নিবিষ্ট মনে টিকটক ভিডিও তৈরি করছিলেন। ওই সময় জয়দেবপুরগামী একটি ট্রেন আসলেও তারা লাইন থেকে সরেননি। আশপাশের লোকজন দূর থেকে চিৎকার করে তাদের সতর্ক করার চেষ্টা করলেও তারা সেদিকে কোনো ভ্রুক্ষেপ করেননি। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় তারা লাইনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. আবদুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২০ বছর এবং অন্যজনের বয়স ৩৫ বছর। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।”
রেললাইনে দাঁড়িয়ে বা ঝুঁকিপূর্ণ স্থানে এমন ভিডিও ধারণ না করতে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ বারবার সতর্ক করলেও, এ ধরনের অসচেতনতা বারবার প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
মার্চ ১২, ২০২৫
জুলাই ২০, ২০২৬
ডিসেম্বর ২৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।