এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২১ জুন) দেশটির আল-শাহানিয়া শহরের শামাল রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। এই দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন।
নিহত পাঁচ বাংলাদেশি হলেন—কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
বর্তমানে নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনার খবর দেশে পৌঁছানোর পর নিহতদের পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসী কমিউনিটির মাঝেও নেমে এসেছে শোকের আবহ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুমিল্লা | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।