এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্বপ্নপূরণের প্রত্যয়ে এগিয়ে চলা একঝাঁক তরুণ শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সমাপ্তি এবং তাদের হৃদয়ে অনুপ্রেরণার আলো জ্বালানোর প্রত্যয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে
রবিবার (২১ জুন) দিনব্যাপী কলেজ মিলনায়তনে এ জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালাম। তিনি বলেন, “শিক্ষা কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়,শিক্ষা মানুষকে আলোকিত, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। তোমাদের সামনে সম্ভাবনার এক বিশাল দিগন্ত উন্মোচিত হচ্ছে। আত্মবিশ্বাস, সততা ও কঠোর পরিশ্রমকে পাথেয় করে এগিয়ে গেলে সাফল্য অবশ্যই তোমাদের হাতছানি দেবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস। তিনি বলেন, আজকের এই বিদায় বিচ্ছেদের নয়, বরং নতুন স্বপ্নের পথে যাত্রার বার্তা। আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা যেখানে যাবে, সেখানেই মেধা, সততা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে—এটাই আমাদের প্রত্যাশা।
প্রভাষক মো. মাহিদুল হক ও মো. মেহেরুল ইসলামের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য দেন প্রভাষক কার্তিক চন্দ্র দাস, প্রভাষক বিষ্ণুপদ মণ্ডল, শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ প্রভাষক মো. জিনারুল ইসলাম এবং সদস্য প্রভাষক মো. মুকুল প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহপাঠীদের সঙ্গে কাটানো স্মৃতিময় দিনগুলোর কথা স্মরণ করে অনেক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়ে। কেউ চিকিৎসক, প্রকৌশলী কিংবা শিক্ষক হওয়ার স্বপ্নের কথা তুলে ধরে, আবার কেউ দেশ ও সমাজের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। বিদায়ের ক্ষণে অনেকের চোখে ছিল উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন, আর হৃদয়ে ছিল প্রিয় শিক্ষাঙ্গন ছেড়ে যাওয়ার মিশ্র অনুভূতি।
সবশেষে এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।