ফরিদপুর ডায়াবেটিক সমিতি জীবিত জীবন সদস্যকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
৯ জুলাই, ২০২৬ ৩:২৫ পিএম
শেয়ার করুন:
ফরিদপুর ডায়াবেটিক সমিতি জীবিত জীবন সদস্যকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ

ফরিদপুরের সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ফরিদপুর ডায়াবেটিক সমিতির জীবিত জীবন সদস্যকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে বিষয়টি সংশোধন করার উদ্যোগের কথা জানিয়ে “ত্রি-বার্ষিক” নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আদালতে চলমান মামলা নিষ্পত্তি হওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

জীবিত যে জীবন সদস্যকে মৃত হিসেবে দেখিয়ে তাঁর নাম সদস্যপদ ও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাঁর নাম মো. সাদেকুজ্জামান ওরফে মিলন পাল।

মিলন পাল গতকাল বুধবার (৮ জুলাই) ফরিদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে “আজীবন সদস্যকে মৃত দেখিয়ে সদস্য পদ বাতিল প্রসঙ্গে” শিরোনামে একটি অভিযোগ দিয়েছেন।

ওই অভিযোগে সাদেকুজ্জামান বলেন, আমি প্রতিষ্ঠানের এক নম্বর রেজিস্ট্রার অনুযায়ী ৬৮ নম্বর আজীবন সদস্য ছিলাম। কিন্তু রেজিস্ট্রারে উক্ত সদস্যকে মৃত দেখিয়ে সদস্য পদ বাতিল করা হয়। যারা মৃত দেখিয়ে সদস্য পদ বাতিল করেছে সে ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমাকে ৬৮ নম্বর সিরিয়াল পুনঃবহাল করবেন।

সাদেকুজ্জামান ওরফে মিলন পাল ১৯৫৭ সালের ১ জুলাই ফরিদপুর সদরের ডিগ্রীর ‌চর ইউনিয়নের পালডাঙ্গী গ্রামে জন্মগ্রহণ করেন। তকে ২০০৫ সালে পদ্মা নদীর ভাঙ্গণের শিকার হয়ে তিনি বর্তমানে শহরের হাবেলী গোপালপুর মহল্লায় বসবাস করছেন।  

তিনি (সাদেকুজ্জামান) ১৯৮৪ সাল থেকে ২০১৭ ফরিদপুর সদরের ডিগ্রীর চর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি দীর্ঘ ২৫ বছর ফরিদপুর জিলা চেয়ারম্যান সমিতি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফরিদপুর ডায়াবেটিক সমিতি সুত্রে জানা গেছে, ১৯৮৩ সালে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র ঝিলটুলী মহল্লা এলাকায় ফরিদপুর ডায়াবেটিক সমিতি স্থাপিত হয়। কালের বিবর্তনে ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রথমে ডায়াবেটিক হাসপাতাল ও পরে ডায়াবেটিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। হাসপাতালটি বর্তমানে পাঁচশ শয্যা বিশিষ্ট। মেডিকেল কলেজে প্রতিবছর ৯০ জন করে ভর্তির সুযোগ পাচ্ছেন, বর্তমানে ১৭ তম ব্যাচ ভর্তি হয়েছে।

ফরিদপুরের বেসরকারি সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে ফরিদপুর ডায়াবেটিক সমিতি অগ্রগণ্য। 

১৯৮৪ সালে ১২ জন জীবন সদস্য নিয়ে এ সমিতি যাত্রা শুরু করলেও বর্তমানে এ সমিতির জীবন সদস্য তিন হাজার সাত শতাধিক।

ওই সমিতির ৬৮ নম্বর জীবন সদস্য সাদেকুজ্জামান ১৯৯১ সালে এ সমিতির সাথে যুক্ত হন।

জানতে চাইলে ফরিদপুর ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা মজিবর রহমান বলেন, ভুলবশত জীবিত সিদস্যকে মৃত হিসেবে দেখানো হয়েছে। এ ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তিনি বলেন, এ ভুল সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সেমিতির “ত্রি-বার্ষিক” নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এ মামলা চলাকালে বোটার তালিকা সংশোধনের কোন উপায় নেই। মামালাটি নিষ্পত্তি হওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।