সদরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩০ পিএম
শেয়ার করুন:
সদরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের সদরপুরে রাব্বি খালাসী (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আকোটেরচর ইউনিয়নের সুইজগেট খালাসী ডাঙ্গী এলাকার একটি নির্জন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রাব্বি ওই এলাকার মোয়াজ্জেম খালাসীর ছেলে। তিনি স্ত্রী ও তিন বছর বয়সী এক কন্যাসন্তান/পুত্রসন্তান রেখে গেছেন। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় রাব্বি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বৃহস্পতিবার সকালে গ্রামের পাশের একটি নির্জন স্থানে গাছের ডালের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি সদরপুর থানা-পুলিশকে জানানো হয়। 

নিহতের মা লিপি বেগম জানান, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। 

খবর পেয়ে সদরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান রিপন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। 

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহত রাব্বি মাদকাসক্ত ছিলেন বলে তাঁর পরিবারও পূর্বে পুলিশকে জানিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।