এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড়প্রবণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্যোগ প্রস্তুতি এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘ইভিসিআর’ (EVCR) প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সালাউদ্দিন শিকদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান)-এর প্রতিনিধিরা সভায় বক্তব্য রাখেন।
অবহিতকরণ সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় চর কিং ও চর ঈশ্বর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি হিসেবে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দুই ইউনিয়নের মোট ৬টি সাইক্লোন শেল্টারের (চর কিংয়ে ৩টি ও চর ঈশ্বরে ৩টি) ক্ষুদ্র মেরামত, ওয়াশ ও স্যানিটেশন ব্যবস্থার সংস্কার এবং সোলার প্যানেল স্থাপন করা হবে। একই সঙ্গে যাতায়াত নির্বিঘ্ন করতে ৪টি সাইক্লোন শেল্টারের সংযোগ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবক দল পুনর্গঠন ও তাদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা প্রচারের সুবিধার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপনসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সভায় বক্তারা বলেন, ভৌগোলিক কারণেই হাতিয়া একটি দুর্যোগপ্রবণ অঞ্চল। এখানকার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি ও সচেতনতার কোনো বিকল্প নেই। স্থানীয় প্রশাসন, সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা এবং সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টাই পারে যেকোনো দুর্যোগে ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে আনতে।
উল্লেখ্য, ‘স্টার্ট ফান্ড বাংলাদেশ’-এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) যৌথভাবে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। সভায় উপস্থিত অংশীজনরা প্রকল্পের সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দেন।
অক্টোবর ৬, ২০২৫
আগস্ট ১৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।