২০২৭ সালের বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

অনলাইন ডেস্কঃ
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫১ পিএম
শেয়ার করুন:
২০২৭ সালের বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিতব্য ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য বা প্রাথমিক তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসে দুই পর্বে অনুষ্ঠিত হবে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম এই জমায়েত। 

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৭ জানুয়ারি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন ও সার্বিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির নির্বিঘ্ন যাতায়াত, নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার কথা বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে এ তারিখ নির্ধারণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং আয়োজনের সার্বিক প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন। মুসল্লিদের স্থান সংকুলান ও শৃঙ্খলার সুবিধার্থে বিগত কয়েক বছর ধরেই বিশ্ব ইজতেমা দুই পর্বে বিভক্ত করে আয়োজন করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।