এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের নির্বাচনী তথ্য সেবা আরও সহজ করতে ‘Smart Election Management BD’ (স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি) নামে একটি আধুনিক মোবাইল অ্যাপ চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা এখন ঘরে বসেই তাদের এনআইডি নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে কাঙ্ক্ষিত ভোটকেন্দ্রের অবস্থান খুঁজে নিতে পারবেন। এই অ্যাপটির বিশেষ বৈশিষ্ট্য হলো, এতে ভোটকেন্দ্রের ছবিসহ ভৌগোলিক অবস্থান (জিও লোকেশন), বর্তমান অবস্থান থেকে কেন্দ্রের দূরত্ব এবং সেখানে যাওয়ার ম্যাপ বা পথনির্দেশিকাও পাওয়া যাবে।
এছাড়া এই অ্যাপের মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামাসহ বিস্তারিত জীবনবৃত্তান্ত, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল এবং নির্বাচন সংক্রান্ত সব ধরণের গুরুত্বপূর্ণ তথ্য ও বিজ্ঞপ্তি জানা যাবে।
স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটি বর্তমানে গুগল প্লে-স্টোর (Android) এবং অ্যাপল অ্যাপ স্টোর (iOS) থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে।
নির্বাচন কমিশন মনে করছে, এই ডিজিটাল উদ্যোগের ফলে সাধারণ ভোটাররা হয়রানি মুক্তভাবে ভোটকেন্দ্রে যেতে পারবেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে।
আগস্ট ২৮, ২০২৫
মে ২৭, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।