নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

অনলাইন ডেস্কঃ
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫১ এএম
শেয়ার করুন:
নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি ‘কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি’ এবং ‘পিটিশন কমিটি’র সভাপতি মনোনীত হয়েছেন।

বাংলাদেশ সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটি গঠন করা হয়। সংসদ নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর প্রস্তাব সংসদে উত্থাপন করেন। পরে স্পিকার কর্তৃক কমিটিগুলো চূড়ান্তভাবে অনুমোদিত হয়।

কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি
জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৬৪ নম্বর বিধি অনুযায়ী বিধি ২৬৩ ও ২৬৫-এ বর্ণিত কার্যাবলি ও দায়িত্ব পালনের জন্য ১২ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমকে এই কমিটির সভাপতি করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন:
১. ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোনা-১)  
২. সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১)  
৩. নূরুল ইসলাম মনি (বরগুনা-২)  
৪. মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১)  
৫. এ. এম. মাহবুব উদ্দিন (নোয়াখালী-১)  
৬. মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১)  
৭. সাকিলা ফারজানা (মহিলা আসন-৮)  
৮. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১)  
৯. শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫)  
১০. মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১)  
১১. আখতার হোসেন (রংপুর-৪)

পিটিশন কমিটি
সংসদের কার্যপ্রণালি-বিধির ২৩১ ও ২৩২ নম্বর বিধি অনুসরণ করে নাগরিকদের বিভিন্ন পিটিশন পর্যালোচনা ও সংশ্লিষ্ট দায়িত্ব পালনের লক্ষ্যে ১০ সদস্যের পিটিশন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতির দায়িত্বও পেয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

কমিটির অন্য সদস্যরা হলেন:
১. ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১)  
২. নূরুল ইসলাম মনি (বরগুনা-২)  
৩. এ. বি. এম. আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪)  
৪. রকিবুল ইসলাম (খুলনা-৩)  
৫. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২)  
৬. মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩)  
৭. মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩)  
৮. নাহিদ ইসলাম (ঢাকা-১১)  
৯. মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)

উল্লেখ্য, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সরকারের প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি’ এবং ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ও আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।