এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পরিবার নিয়ে রাজধানী ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা ও তাঁর ছয় বছর বয়সী শিশুকন্যা। রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একই পরিবারের দুই সদস্যের এমন অকাল মৃত্যুতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহতরা হলেন—আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) এবং তাঁর শিশুকন্যা সামিরা আক্তার (৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে সাইফুল ইসলাম রঞ্জু তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে অটোভ্যানযোগে বাড়ি থেকে রওনা হন। ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গ্যাড়াখোলা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী একটি মাছবোঝাই দ্রুতগতির পিকআপভ্যান তাঁদের অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই পিকআপটি দ্রুত পালিয়ে যায়।
এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সাইফুল ও তাঁর মেয়ে সামিরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তবে সৌভাগ্যবশত অটোভ্যানে থাকা পরিবারের অন্য সদস্যরা বড় ধরনের চোট থেকে রক্ষা পান।
নিহত সাইফুল ইসলামের ভাই তাহের আহমেদ শুভ শোকাহত কণ্ঠে জানান, "পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার পথেই চোখের পলকে ভাই ও ভাতিজিকে হারাতে হলো। আল্লাহর অশেষ কৃপায় পরিবারের অন্য সদস্যরা সুস্থ থাকলেও আমাদের পরিবারে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।"
তিনি আরও জানান, সন্ধ্যায় নিহত বাবা-মেয়ের মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে পবনবেগ মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, "একই পরিবারের বাবা ও নিষ্পাপ শিশুকন্যার এমন করুণ মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ঘটনাটি জানার পর থেকেই পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।"
এদিকে, সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবারটিতে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। তাঁদের সান্ত্বনা দিতে ভিড় করছেন প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।