এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সময়মতো কেন্দ্রে উপস্থিত হতে না পারায় ক্যান্টনমেন্ট কলেজ ও ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে পারেননি পাঁচজন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এদের মধ্যে অনেকের জন্যই এটি ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তির শেষ সুযোগ।
খোঁজ নিয়ে জানা যায়, পরীক্ষার্থীদের বাড়ি ছিল নারায়ণগঞ্জ ও ফেনীসহ নিকটবর্তী কয়েকটি জেলায়। তুলনামূলকভাবে দূরত্ব কম হওয়া সত্ত্বেও যানজট ও পরিবহন জটিলতার কারণে তারা নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছাতে ব্যর্থ হন। নির্ধারিত সময় পার হওয়ার পরও পরীক্ষার্থীদের সর্বোচ্চ ১৬ মিনিট পর্যন্ত কেন্দ্রে প্রবেশের সুযোগ থাকলেও দুইজন ছাত্রী প্রায় ২০ মিনিট দেরিতে কেন্দ্রে পৌঁছান। ফলে সময় অতিক্রম হওয়ায় তাদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই ছাত্রী কেন্দ্রে ঢোকার জন্য বারবার অনুরোধ ও আকুতি জানালেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। এতে তারা কান্নায় ভেঙে পড়েন। একই কেন্দ্রে আরও তিনজন পরীক্ষার্থী দেরিতে উপস্থিত হলে তাদেরও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. ম. আনোয়ার হোসেন বলেন, দশ মিনিটের মধ্যে যদি কোনো পরীক্ষার্থী আসেন তাহলে নির্দিষ্ট কেন্দ্রের পরিচালক সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন। যদি পরীক্ষার্থীর ইল মোটিভ না থাকে তাহলে পরীক্ষা দেয়ার সিদ্ধান্ত নিতে পারবেন। তবে দশ মিনিট পরে কেউ আসলে তাকে পরীক্ষা দিতে দেয়া যাবে না। মোট পাঁচজন বঞ্চিত পরীক্ষার্থীর মধ্যে তিনজন ছাত্রী ও দুইজন ছাত্র রয়েছেন। পরীক্ষা দিতে না পেরে তাদের চোখেমুখে হতাশা, ভেঙে পড়া স্বপ্ন এবং অসহায়ত্বের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। এ ঘটনায় উপস্থিত অভিভাবকরাও গভীর হতাশা প্রকাশ করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।