এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেংরিং ম্রো পাড়ায় জুম ও কফি চাষীদের নিয়ে ফল সংগ্রহ পরবর্তী ব্যবস্থাপনা (পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট) বিষয়ক প্রশিক্ষণ এবং সবজি বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের অধীনে বাস্তবায়িত 'পেপ-৩' প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা গত ২৯ ও ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার ও শুক্রবার) অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কারিতাস পেপ-৩ প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার উসিনু মারমা, মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেজ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মাঠ সহায়কগণ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ ওয়ালিদ হোসেন বলেন, "কৃষিপণ্যের সঠিক সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং গুণগত মান বজায় রাখাই হলো লাভের মূল চাবিকাঠি। আধুনিক পদ্ধতিতে ফল সংগ্রহ ও বাজারজাতকরণের কৌশল রপ্ত করতে পারলে কৃষকরা পণ্য নষ্ট হওয়ার ঝুঁকি কমাতে পারবেন এবং বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারবেন।" তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
কারিতাস পেপ-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেজ বলেন, "ফল সংগ্রহের পর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধি পাবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। কৃষকদের দক্ষতা উন্নয়নে ভবিষ্যতে এ ধরণের আরও বাস্তবমুখী প্রশিক্ষণের আয়োজন করা হবে।"
কর্মশালায় স্থানীয় কফি চাষী, জুম চাষী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নারী উদ্যোক্তারা অংশ নেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে উন্নত জাতের সবজি বীজ বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এ ধরণের উদ্যোগ স্থানীয় পরিবারগুলোর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি টেকসই কৃষির প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।