এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খাগড়াছড়ি সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিকেল সাড়ে চারটার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পাহাড়ি জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় মুক্তমঞ্চে এক সমাবেশে মিলিত হয়।
ত্রিপুরা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চন্দ্রিনাথ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, এনসিপির জেলা সদস্য সচিব সুবোধ চাকমা, মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চাইথোয়াই মারমা এবং ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি লিসা ত্রিপুরাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বিগত সরকারগুলোর সমালোচনা করে বলেন, "গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দল ও প্রভাবশালী নেতারা ক্ষমতায় থাকলেও পাহাড়ের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কেউ কাজ করেনি। তারা কেবল নিজেদের বলয়ের মানুষের স্বার্থ রক্ষা করেছে। কিন্তু জামায়াতে ইসলামী একটি ব্যতিক্রমী আদর্শিক দল। তাদের রাজনীতিতে হিংসা, চাঁদাবাজি, ভূমি দখল কিংবা মামলা-হামলার কোনো স্থান নেই।"
বক্তারা আরও উল্লেখ করেন, অতীতে পাহাড়ে বিভিন্ন সহিংসতার সময় জামায়াতের নেতা-কর্মীরা ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বৌদ্ধ বিহার, মন্দির ও গির্জা পাহারা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা বিশ্বাস করেন, পাহাড়ের সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকের জয় অপরিহার্য।
শান্তি ও সম্প্রীতির পাহাড় গড়তে এবং বৈষম্য দূর করতে আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীকে বিজয়ী করার জন্য বক্তারা সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
জানু ২৮, ২০২৫
জানু ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।