এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমিতির নেতৃবৃন্দ ইউএনওর হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় পরিচিতি বিনিময়সহ সমিতির চলমান বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অধ্যাপক মোঃ আব্দুল হাকিম, আব্দুল লতিফ মিয়া, সমিতির আহবায়ক এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না, সদস্য অধ্যাপক মোঃ রুহুল আমিন, এডভোকেট পারোয়ার হোসেন পিন্টু, রোমেন হোসাইন, এডভোকেট রিয়াজ উদ্দিন, অধ্যাপক গোলাম মোস্তফা, মোঃ খুরশিদ আলম দুদু, সাংবাদিক শফিকুল ইসলাম, আলী আশরাফ, আব্দুস সাত্তারসহ আরও অনেকে।
সমিতির পক্ষ থেকে এলাকার মানুষের উন্নয়ন, সামাজিক সহযোগিতা, শিক্ষা-সংস্কৃতির প্রসার ও ঐক্যবদ্ধতার নানা উদ্যোগ ইউএনওকে অবহিত করা হয়। সব কথা মনোযোগ দিয়ে শোনার পর উপজেলা নির্বাহী অফিসার সমিতির প্রশংসা করে বলেন, “ফুলবাড়ীয়ার মানুষ যেখানেই থাকুন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। সমিতির ইতিবাচক ভূমিকা এলাকাবাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “আপনারা সংগঠিত হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করছেন—এটি আনন্দের বিষয়। আপনাদের বার্ষিক ম্যাগাজিনে লেখার সুযোগ হলে অবশ্যই চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
সাক্ষাতের সময় সমিতির নেতৃবৃন্দ শিক্ষা উন্নয়ন, মানবিক সহায়তা, সাংস্কৃতিক আয়োজন, বার্ষিক ম্যাগাজিন প্রকাশসহ আগামী দিনের পরিকল্পনা ইউএনওর কাছে তুলে ধরেন। ইউএনও এসব উদ্যোগে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।
শেষে ইউএনওর আন্তরিকতা ও সহযোগিতার আশ্বাসে সমিতির নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সৌহার্দ্য ও ঐক্যের মাধ্যমে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সেপ্টেম্বর ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।