আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বিষ্ণুপুর ইউনিয়নের রানওয়ে বাজারে বিএনপির বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে বিষ্ণুপুর ইউনিয়নের রানওয়ে বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিষ্ণুপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির দুইবারের সাধারণ সম্পাদক ও বিপ্লবী কারা নির্যাতিত জুলাই যুদ্ধাহত মোঃ আমির খাঁন এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন মেম্বারের যৌথ উদ্যোগ ও সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরুব্বি মোহাম্মদ মালাই মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয়নগর উপজেলার চার ইউনিয়নের সমন্বয়কারী মনির হোসেন, যুগ্ম সম্পাদক মইনুল হোসেন চপল, বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহ আলম মোল্লা,গণশিক্ষা বিষয়ক সম্পাদক জমির হোসেন দস্তগীর, ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের আহবায়ক অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ,জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন ভূঁইয়া সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রথমে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন আয়োজক কমিটির পক্ষ থেকে,এ সময বক্তারা বলেন,
“তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে”—এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা অভিযোগ করেন, বিগত ১৭ বছর ধরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এলাকার মানুষ নির্যাতনের শিকার হয়েছে, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বহু নেতাকর্মী ঘরছাড়া ছিলেন।
বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান। একই সঙ্গে এলাকায় অবহেলিত সড়ক, কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন সমস্যার প্রতি তার সুদৃষ্টি কামনা করেন।
ভোটারদের উদ্দেশ্যে বক্তারা বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ভোরবেলায় নাস্তা করার আগেই ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ফিরে আসবেন—এই হোক আমাদের অঙ্গীকার।”
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন,“হাজারো মানুষের উপস্থিতি ও ভালোবাসা দেখে আমি সত্যিই অভিভূত। আজকের জনসমুদ্র প্রমাণ করে আপনারা আমাকে ভালোবাসেন। এই ভালোবাসা আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে আবারও প্রমাণ করবেন বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “আপনাদের মূল্যবান ভোটে যদি আমি নির্বাচিত হই, তাহলে আপনাদের সুখ-দুঃখ, এলাকার সকল সমস্যা ও উন্নয়ন কার্যক্রমে সবসময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি।”
এ সময় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিষ্ণুপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির দুইবারের সাধারণ সম্পাদক ও জুলাই যুদ্ধাহত মোঃ আমির খাঁনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
সভায় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আগামী নির্বাচনকে অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করে বলেন, ঘরে বসে থাকার সুযোগ নেই। প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের বোঝাতে হবে এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকল নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
আয়োজন করেন বিষ্ণুপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমির খাঁন ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন মেম্বার।
What's Your Reaction?
মোঃ শামীম মিয়া, বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ