এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও লামা উপজেলায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সোমবার আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ৩০০-বান্দরবান সংসদীয় আসনের অন্তর্গত আলীকদম ও লামা উপজেলার নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে বিজিবির ০৯ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এই দুই উপজেলার মোট ৬২টি দুর্গম ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন নিরাপত্তা প্রদানের লক্ষ্যে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ৫টি বেইজ ক্যাম্পের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
গত ১ ফেব্রুয়ারি থেকে বিজিবি সারাদেশে নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োজিত হয়েছে। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি সারাদেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করছে। বর্তমানে মোট ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত রয়েছেন।
নির্বাচন চলাকালীন যেকোনো জরুরি পরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় বিজিবির বিশেষ প্রস্তুতি রয়েছে। এর মধ্যে বিজিবির বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড ইউনিট মোতায়েন থাকবে। এছাড়া যেকোনো পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (আরএটি) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে কাজ করবে।
নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এমন যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার রোধে সীমান্তে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। একইসঙ্গে সাধারণ ভোটারদের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অনুপ্রেরণামূলক কর্মসূচি পালন করছে বিজিবি। বিজিবি জানায়, তারা নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
মার্চ ২৭, ২০২৪
জুলাই ১৬, ২০২৫
সেপ্টেম্বর ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।