এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বি.এস. ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান, ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ জাকির হোসেন এবং শিক্ষক মোঃ নজরুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানার সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া প্রতিযোগিতাটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।
জানা যায়, এবছর মোট ৩৯টি ইভেন্টে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। ইভেন্টগুলোর মধ্যে ছিল দৌড় প্রতিযোগিতা, রশি ঘুর্ণন দৌড়, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, যেমন খুশি সাজসহ নানা ধরনের খেলাধুলা।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় সমাজসেবকদের সহযোগিতায় প্রতিযোগিতার সব ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়। একই দিন বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।