জলঢাকায় শান্তি পুর্ন পরিবেশে চলছে জাতীয় সংসদ নির্বাচনের লড়াই

চার প্রার্থীর প্রচারনায় মুখর জলঢাকা, জলঢাকায় শান্তি পুর্ন পরিবেশে চলছে জাতীয় সংসদ নির্বাচনে?

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা প্রতিনিধি, নীলফামারীঃ
Jan 31, 2026 - 13:20
Jan 31, 2026 - 13:20
জলঢাকায় শান্তি পুর্ন পরিবেশে চলছে জাতীয় সংসদ নির্বাচনের লড়াই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নীলফামারী ৩ জলঢাকা আসনে জমে উঠেছে নির্বাচনী হাওয়া। এ আসনে চার জন প্রার্থী নির্বাচনী মাঠে নেমে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন শান্তি পুর্ন পরিবেশে সভা সমাবেশ ও গন সংযোগের মাধ্যমে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্র করে বিরামহীন গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ জাতীয় পার্টির প্রার্থী ও নেতা কর্মীরা। নির্বাচনী প্রচারে প্রার্থীরা এখন খুব ব্যস্ত, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিরামহীনভাবে গণসংযোগ ও প্রচার চালাচ্ছেন।

গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে এলাকায় ব্যাপক গণসংযোগ, সভা, সমাবেশ,ও উঠান বৈঠক, সহ লিফট বিতরণ  শুরু করেছেন।এদিকে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ভোটারদের মাঝে ততই নির্বাচনী উচ্ছ্বাস ও আমেজ তৈরি হচ্ছে। ভোটারদের মাঝে চলছে নানা ধরনের সমীকরণ। নীলফামারীর  একটি উপজেলা নিয়ে নীলফামারী - ৩ জলঢাকা  আসন। এই উপজেলার বিভিন্ন মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়ার্ড, পাড়ামহল্লায়, হাট-বাজারে ও বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রার্থীসহ নিজ নিজ দলীয় নেতাকর্মী সহ আত্মীয় স্বজনরা ।

সরেজমিনে দেখা গেছে, এ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী  মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক এর প্রার্থী আমজাদ হোসেন সরকার, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী রুহান চৌধুরী।

বিএনপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী  বলেন, এ আসনে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির ধানের শীষে আমাকে নির্বাচিত করলে এলাকাকে একটি নিরাপদ, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত উপজেলা গড়তে এবং বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সার্বিক উন্নয়নসহ বিভিন্ন ধরনের উন্নয়নে অবদান রাখতে পারব। আর এ আসনে ধানের শীষে প্রতীককে ঘিরে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

এদিকে, এ  জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী, বলেন, আমি মানুষের উন্নয়ন সহ বিপদে পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচনী মাঠে সাধারণ ভোটারদের কাছে যাচ্ছি, ব্যাপক সাড়াও পাচ্ছি। এলাকায় মানুষের মাঝে দাঁড়িপাল্লা প্রতীককে ঘিরে ব্যাপক সারা পাচ্ছি। তিনি আরও বলেন একটি ইনসাফ, ন্যায়, সুশাসন, নৈতিক রাজনীতি ও জনকল্যাণ ভিত্তিক উন্নয়নের জন্য নীলফামারী -৩ আসনে দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এলাকায় হাতপাখা প্রতীকের পক্ষে প্রচার চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমজাদ হোসেন সরকার। তিনিও জয়ের ব্যাপারে অনেক আশাবাদী বলে জানান।

জলঢাকা উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, এখন পর্যন্ত নীলফামারী - ৩; জলঢাকা আসনের নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে। প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় আছে এবং সবাই নির্বাচন কমিশনের নির্দেশ ও নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালাচ্ছেন। তবে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৩০৩ বর্গ কিলোমিটার ও ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত নীলফামারী -৩ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৪৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৮৭৮ জন, মহিলা ভোটার ১ লাখ ৪৪ হাজার ৫৬৭ জন ও হিজরা ১ জন। সংশ্লিষ্টরা আশা করছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow