এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত পিরোজপুর-১ আসনের এমপি প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে ওয়ান ইলেভেনের সরকার বিদেশে পাঠিয়ে দিতে চেয়েছিল কিন্তু বিদেশে যায়নি। বাংলাদেশের মাটি ও মানুষই তার শেষ ঠিকানা ছিলো। আপোষহীন নেত্রী ও গণতন্ত্রের মা খালেদা দেশ ও দেশের মানুষকে নিজ সন্তানদের চেয়েও বেশী ভালোবাসতেন।
তিনি আরও বলেন, ছোট বেলা থেকে বেগম খালেদা জিয়া আমাকে সন্তানের মতো লালন করেছেন। আমি তার রাজনীতি করেছি। বিএনপি আমাকে নমিনেশন দিয়েছে, আমি মাকে সালাম করতে পারিনি, আপনারাতো আছেন মায়ের জন্য দোয়া করবেন। মানব কল্যানে তার জীবন তিনি ব্যায় করেছেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের সেবক হিসেবে সৎ নিষ্ঠার সাথে কাজ করতে পারি এবং চাঁদাবাজ, নৈরাজ্যের বিরুদ্ধে কাজ করতে পারি।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে পিরোজপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে আলমগীর হোসেন এসব কথা বলেন।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাসহ দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করে হাফেজ মোহাম্মদ শামীম।
আগস্ট ৯, ২০২৫
ফেব্রু ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বিনোদন | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।