এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ আকরামুজ্জামান সুমন (৪০) নামে এক অস্ত্রধারী আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল আজ মঙ্গলবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে ওই এলাকায় একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয় এবং অস্ত্রসহ সুমনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আকরামুজ্জামান সুমন খানখানাপুর মল্লিকপাড়া এলাকার মৃত মোস্তফা মাস্টারের ছেলে। তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১০ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।