তৃণমূল শক্তিশালী করতে বালিয়াকান্দিতে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধিঃ
৩ জুলাই, ২০২৫ ৮:২৬ পিএম
শেয়ার করুন:
তৃণমূল শক্তিশালী করতে বালিয়াকান্দিতে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু

তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য খোন্দকার সদরুল আমীন হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার সদরুল আমীন হাবিব দলকে শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন এবং তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহমুদুল হক রোজেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, জেলা বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ, কালুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আইনুল হাবিব, ঢাকা উত্তর মহানগর যুবদল নেতা আজমীর হোসেনসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মো. মহসীন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচির শেষে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য সংগ্রহের ফরম তুলে দেওয়া হয়। এর মাধ্যমে উপজেলায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযান পুরোদমে শুরু হলো বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।