এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী এবং সেবাকেন্দ্রিক করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের বিভিন্ন প্রান্তে নতুন চারটি থানা স্থাপন এবং অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি নতুন বিভাগ গঠনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এই অনুমোদন দেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জের দ্রুত বর্ধনশীল জনসংখ্যার চাপ সামলাতে এবং প্রশাসনিক সুবিধার্থে পূর্বাচল এলাকাকে দুটি ইউনিটে ভাগ করা হয়েছে। সেখানে ‘পূর্বাচল উত্তর’ এবং ‘পূর্বাচল দক্ষিণ’ নামে দুটি পৃথক থানা গঠন করা হবে।
দেশের অর্থনীতি ও শিল্প-বাণিজ্যে কক্সবাজারের মাতারবাড়ী এলাকার গুরুত্ব বিবেচনায় সেখানে ‘মাতারবাড়ী’ নামে একটি নতুন থানা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া, নরসিংদীর রায়পুরা উপজেলার বিশাল আয়তন এবং প্রশাসনিক জটিলতা নিরসনে সেখানেও একটি নতুন থানা গঠনের প্রস্তাব মঞ্জুর করেছে নিকার।
প্রশাসনিক কাঠামোর পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংস্কারেও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজস্ব আহরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আনার লক্ষ্যে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠন করা হবে।
নিকারের এই সভায় মোট ১১টি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে অর্থ ও আইন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের শীর্ষ ১৪ জন সচিব উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন থানা ও বিভাগ গঠনের এই সিদ্ধান্তের ফলে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং প্রশাসনিক সেবাপ্রাপ্তি সাধারণ মানুষের জন্য সহজ ও দ্রুততর হবে।
জুন ২০, ২০২৬
জানু ৪, ২০২৬
মার্চ ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২০ জুন, ২০২৬
ফরিদপুর | ২০ জুন, ২০২৬
ফরিদপুর | ২০ জুন, ২০২৬
পিরোজপুর | ২০ জুন, ২০২৬
কুমিল্লা | ২০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।