এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-২ আসনে নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাঠ। এরই ধারাবাহিকতায় ১১ দলীয় ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাজেদুল ইসলাম টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি বালিগাঁও বাজারের বিভিন্ন অলিগলি ঘুরে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি জোটের নির্বাচনী প্রতীক ‘শাপলা’ মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে মাজেদুল ইসলাম বলেন, “বালিগাঁও বাজারসহ এই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানজট এখন একটি প্রধান জনদুর্ভোগে পরিণত হয়েছে। এই সমস্যার ভুক্তভোগী আমি নিজেও। আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে একটি পরিকল্পিত বাইপাস সড়ক নির্মাণের মাধ্যমে বালিগাঁও বাজারের দীর্ঘদিনের এই যানজট নিরসন করা এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করা।”
গণসংযোগকালে তাঁর সঙ্গে ১১ দলীয় ঐক্যজোটের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শাপলা প্রতীকের এই প্রার্থীর আগমনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটাররা প্রার্থীর প্রতিশ্রুতি ও পরিকল্পনার প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন।
আগস্ট ৮, ২০২৫
নভেম্বর ১০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।