এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় বান্দরবানের থানচিস্থ ৩৮ বিজিবি জোন সদরের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরফাত হোসেন, বিপিএমএস।
সংবাদ সম্মেলনে জোন কমান্ডার বলেন, "বিজিবি একটি পেশাদার, সুশৃঙ্খল ও নিরপেক্ষ বাহিনী। নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সরকারের নির্দেশনা ও নির্বাচন কমিশনের নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে বিজিবি মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে।"
তিনি আরও জানান, ৩৮ বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া ভোটারদের মধ্যে আস্থা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন জনসচেতনতামূলক ও প্রেরণামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে লে. কর্নেল ইয়াসির আরফাত বলেন, "বান্দরবানের ৪৬ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র পাচার, মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।"
ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে নির্বাচনের দায়িত্ব পালনে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে বিজিবি সদস্যরা। বান্দরবান সদর ও থানচি উপজেলায় মোট ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে সীমান্তবর্তী থানচি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির কথা উল্লেখ করে জোন কমান্ডার বলেন, যেকোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদর দপ্তরের বিশেষায়িত 'ক-৯ ডগ স্কোয়াড', 'র্যাপিড অ্যাকশন টিম (RAT)' এবং হেলিকপ্টারসহ 'কুইক রেসপন্স ফোর্স (QRF)' সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে বিজিবি সদস্যরা মাঠ পর্যায়ে সক্রিয় থাকবেন।
পরিশেষে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করে জোন কমান্ডার উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান। প্রেস ব্রিফিংয়ে ৩৮ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।