এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
বিএনপি ক্ষমতায় গেলে বন্দরনগরী চট্টগ্রামকে আনুষ্ঠানিকভাবে দেশের ‘বাণিজ্যিক রাজধানী’ হিসেবে গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি চট্টগ্রামকে দেশের কর্মসংস্থানের অন্যতম প্রধান কেন্দ্র বা ‘হাব’ হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দিয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপি আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
দুপুর ১২টা ৫০ মিনিটে বক্তব্য শুরু করে তারেক রহমান বলেন, ‘চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি—এই শহরকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা। গত ৫৫ বছরেও এই দাবি পূরণ হয়নি। বিএনপি সরকার গঠন করলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হবে। এর ফলে শুধু এই অঞ্চলের মানুষই নয়, বরং পুরো বাংলাদেশ উপকৃত হবে।’
সুশাসন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে। প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।’
এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। মঞ্চে ওঠার আগে তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে করমর্দন করে কুশল বিনিময় করেন। বক্তব্যের শুরুতে তিনি চট্টগ্রামের সঙ্গে নিজের গভীর পারিবারিক ও রাজনৈতিক আবেগের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘এই চট্টগ্রাম আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত শহর। এখান থেকেই তিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাই চট্টগ্রাম আমার কাছে অত্যন্ত আবেগের ও ভালোবাসার জায়গা।’
জনসমুদ্রে রূপ নিল পলোগ্রাউন্ড
রোববার সকাল থেকেই সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরী উৎসবের নগরীতে পরিণত হয়। নগরীর বিভিন্ন থানা ও আশপাশের উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
জনসমাগম মাঠ ছাড়িয়ে আশপাশের টাইগার পাস, সিআরবি ও আমতল এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। নেতাকর্মীদের হাতে থাকা দলীয় পতাকা ও ধানের শীষ প্রতীকে পুরো এলাকা রঙিন হয়ে ওঠে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
আয়োজকরা জানান, মাঠের ভেতর ও বাইরে মিলিয়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে নেতাকর্মীদের অবস্থান ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, ‘নগর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিয়েছেন। ভেতরের জায়গা সংকুলান না হওয়ায় মাঠের বাইরেও হাজারো মানুষ দাঁড়িয়ে বক্তব্য শুনেছেন।’
সমাবেশ ঘিরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খল উপস্থিতি পলোগ্রাউন্ড এলাকাকে এক বিশাল রাজনৈতিক মিলনমেলায় পরিণত করে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।