এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের আরজখার ডাঙ্গী গ্রামের পদ্মা নদীর মাঝ চরের একটি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পদ্মা নদীর মাঝামাঝি চরে আবাদি বোরো ধানক্ষেতের অল্প পানির মধ্যে একটি গলিত লাশ ভাসতে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি তারা দ্রুত চরভদ্রাসন থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয়।
শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ও এসআই রিফাত উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দুর্গম পদ্মা চরে পৌঁছে ভাসমান অবস্থায় গলিত লাশটি উদ্ধার করে। লাশটি উদ্ধারের পর পরদিন রবিবার সকালে ফরিদপুর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফরিদপুর নৌ-পুলিশ লাশটি বুঝে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে উদ্ধার হওয়া লাশের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।