এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় মরিশাসপ্রবাসী সমাজসেবক আকাশ মিয়ার মানবিক সহায়তায় হেলেঞ্চাহাটি কঠুরাকান্দী দারুল উলুম ওয়াজেদিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাদ ঢালাইয়ের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নকাজে সহযোগিতার অংশ হিসেবে ‘ঈশান কামিনী কোম্পানি লিমিটেড’-এর পরিচালক ও সমাজসেবক আকাশ মিয়া ব্যক্তিগত অর্থায়নে ৫০ বস্তা সিমেন্ট অনুদান দেন। তাঁর প্রদত্ত সিমেন্ট ব্যবহারের মাধ্যমে বৃহস্পতিবার মাদ্রাসার নবনির্মিত ভবনের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়।
এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসানুল্লাহ বলেন, “প্রবাসী আকাশ মিয়ার সময়োপযোগী ও আন্তরিক সহযোগিতায় মাদ্রাসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্মাণকাজ সম্পন্ন হলো। মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে আমরা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাঁর এই নেক দান কবুল করে নেন।”
মুঠোফোনে নিজের অনুভূতির কথা জানিয়ে প্রবাসী আকাশ মিয়া বলেন, “দ্বীনি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে শরিক হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছেন, তা দিয়ে সব সময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী জানান, আকাশ মিয়া সুদূর প্রবাসে অবস্থান করলেও এলাকার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ অসহায় মানুষের বিপদে-আপদে নিয়মিত পাশে দাঁড়ান। তাঁর এই নিঃস্বার্থ মানবিক উদ্যোগ সমাজের অন্যান্য বিত্তবানদেরও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
মাদ্রাসার নির্মাণকাজে অনন্য অবদান রাখায় স্থানীয় সর্বস্তরের মানুষ ও মাদ্রাসা কর্তৃপক্ষ প্রবাসী আকাশ মিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ মানবিক কর্মকাণ্ডের সার্বিক সাফল্য কামনা করেছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।