এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় ধানবোঝাই ট্রাকে ডাকাতির ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ঘটনার বিবরণ দিয়ে বলেন, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে দিনাজপুর জেলার বদরগঞ্জ থেকে ২৫০ বস্তা বা ৫০০ মণ ধান নিয়ে একটি ট্রাক নওগাঁর উদ্দেশ্যে আসছিল। রাত আনুমানিক ২টার দিকে নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের নির্জন রাস্তায় ডাকাত দল অপর একটি ট্রাক দিয়ে ওই ট্রাকটির গতিরোধ করে। এরপর ডাকাতরা ট্রাকের চালক মারুফ ও হেলপার শামীমকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে এবং ধানবোঝাই ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার পর পুলিশ তদন্তে নামলে বগুড়ার মোকামতলা তদন্ত কেন্দ্রে সন্দেহভাজন হিসেবে আটক একটি ট্রাক ও এক ব্যক্তির সন্ধান পাওয়া যায়। সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দ্রুত সেখানে পৌঁছায় এবং আটককৃত আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রাথমিক সত্যতা পায়। পরবর্তীতে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে গাইবান্ধা ও সাভারের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মোট ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম আরিফ, রফিকুল ইসলাম অপু, সাজিদুল ইসলাম সবুজ, গোলাপ ও লাভলু। এছাড়া বরিশাল জেলার রাকিব হোসেন শরীফকেও এই চক্রের সদস্য হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, এই চক্রের মূল হোতা বা ডাকাত সর্দার সামিউল ইসলামের সন্ধানে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সামিউল আগেই পালিয়ে যায়। তার বাসা তল্লাশি করে ডাকাতি হওয়া ট্রাকটির কাগজপত্র পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।