আগৈলঝাড়ায় ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১৪ অক্টোবর, ২০২৬ ৯:৪৪ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালের আগৈলঝাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার সকালে উপজেলার গৈলা বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানী দাস।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের অপরাধে এই জরিমানা করা হয়। 

এর মধ্যে—
লোকনাথ স্টোর: ৬ হাজার টাকা

ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার: ৫ হাজার টাকা
মুক্তি এন্টারপ্রাইজ (সার বিক্রয়কারী প্রতিষ্ঠান): ৪ হাজার টাকা
বিমল স্টোর: ৩ হাজার টাকা
হাবিব স্টোর: ৩ হাজার টাকা এবং
মায়ের দোয়া স্টোর: ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিক্রি বন্ধে জনস্বার্থে এমন তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।