এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় “মৎস্য পোনা অবমুক্ত কর্মসূচি–২০২৬” প্রকল্প বাস্তবায়ন করেছে সামাজিক সংগঠন রত্নদিশারী ফাউন্ডেশন। আজ রবিবার সকালে উপজেলার রত্নপুর খালে বিভিন্ন প্রজাতির প্রায় ১০০ কেজি মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়।
রত্নদিশারী ফাউন্ডেশনের নিয়মিত সমাজকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাকিবুল ইসলাম সাইফুল, সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সজল এবং প্রতিষ্ঠাতা সদস্য সুমন শিকদার। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, যুব প্রতিনিধি ও এলাকার সাধারণ জনগণ এ সময় অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি ও জলজ সম্পদের টেকসই উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়। গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং স্থানীয় জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা মেটাতে রত্নদিশারী ফাউন্ডেশনের এই পরিবেশবান্ধব ও কল্যাণমুখী কার্যক্রম এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।