কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
১৩ অক্টোবর, ২০২৬ ২:৪০ পিএম
শেয়ার করুন:
কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কাপ্তাইয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ ‘কিন্নরী’তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন—রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ স্বপন ও সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন। 

এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি মজুমদার, কাপ্তাই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, "প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব না হলেও আগাম প্রস্তুতি, সঠিক সচেতনতা এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব।" পাশাপাশি, অসচেতনতা ও দায়িত্বহীনতার কারণে সৃষ্টি হওয়া মানবসৃষ্ট দুর্যোগগুলো রোধ করতে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।