এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে স্থানীয় মাদক কারবারি ও শীর্ষ সন্ত্রাসী মো: সোহেল পাটোয়ারী ওরফে ভাঙ্গা সোহেল ও তার সহযোগীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে বাদশা মাঝির ঘোনা সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “মাদক ও শীর্ষ সন্ত্রাসী সোহেল পাটোয়ারীর বিরুদ্ধে এখনই সোচ্চার না হলে সাধারণ মানুষের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়বে।” তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযোগ উঠে, সোহেল পাটোয়ারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, সেবন ও স্থানীয়দের শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। শান্তিপ্রিয় এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের ওপর চলে আসে হামলা ও ভয়ভীতি। নির্যাতিত নারী-পুরুষরা মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে নিজেদের ভোগান্তির বর্ণনা দেন।
এলাকাবাসীর দাবি, কাপ্তাই ও রাঙ্গুনিয়া থানায় একাধিকবার অভিযোগ করা হলেও মামলা গ্রহণ করা হয়নি। ফলে বাধ্য হয়ে তারা এদিন মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানান।
ফেব্রু ২১, ২০২৫
ডিসেম্বর ৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।