এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের শরীরে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। একই সময়ে জেলাজুড়ে দুই হাসপাতালে নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, এ সময়ে হামজনিত জটিলতায় কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। বর্তমানে জেলার দুটি প্রধান হাসপাতালে মোট ৮৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৮৪ জনে। এর মধ্যে এ রোগে আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালভিত্তিক তথ্যে জানা গেছে, ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন হামের রোগী ভর্তি হয়েছেন। পুরোনো রোগীসহ বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ২১ জন। সুস্থ হওয়ায় এ সময়ে হাসপাতালটি থেকে ৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে হাসপাতালটি থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৯৯৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অন্যদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৫ জন রোগী। সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন। হাসপাতালটি থেকে এ পর্যন্ত সর্বমোট ৪ হাজার ৪৪৩ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে মোট ৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উপজেলা পর্যায়ের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা বোয়ালমারী উপজেলায়। বোয়ালমারীতে ২৮ জন, সালথায় ২৩, চরভদ্রাসনে ১৭, সদরপুরে ১৪, ভাঙ্গায় ১২, মধুখালীতে ৬, ফরিদপুর সদরে ৫ এবং নগরকান্দা উপজেলায় ২ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নতুন রোগী শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় কারও প্রাণহানি ঘটেনি। আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
সেপ্টেম্বর ১০, ২০২৫
মে ১৩, ২০২৬
এপ্রিল ৯, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।