এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ‘তালুকদার নাজমুল হাসান ফাউন্ডেশন’। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার রামনগর, ডাঙ্গী ও ফুলসুতি ইউনিয়নের কয়েকশ পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও সিআইপি তালুকদার নাজমুল হাসান বর্তমানে ব্যবসায়িক কাজে বিদেশে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে ফাউন্ডেশনের প্রতিনিধিদের মাধ্যমে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পর্যায়ক্রমে মোট ৫ হাজার ৫০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, ছোলা ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
মঙ্গলবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাত্তার মন্ডল, ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিচ চোকদার এবং যুবদল নেতা তৈবুর রহমান মাসুদ। এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিনিধি আমান কাজি, ইব্রাহিম মাতুব্বর, মোহাম্মদ আলী ও আজাদ হোসেন।
ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, রমজানের তাৎপর্য ও মানবিক মূল্যবোধ থেকে প্রতি বছরের ন্যায় এবারও এই উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই তাঁদের মূল লক্ষ্য। তালুকদার নাজমুল হাসান ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে মানবসেবায় কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
এদিকে ঘরে বসে ইফতার ও সেহরি সামগ্রী পেয়ে খুশি স্থানীয় উপকারভোগীরা। তাঁরা বলেন, রমজানের শুরুতে এমন সহায়তা তাঁদের জন্য অনেক বড় উপকারে আসবে। ফাউন্ডেশনের এমন মহতী উদ্যোগকে তাঁরা সাধুবাদ জানিয়েছেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাদারীপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।