এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য ফরিদপুর অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনকে ঘিরে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল হাকিম মিয়ার প্রার্থিতা বাতিল, নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল ঘোষণা এবং তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের শ্রমিকরা।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের রাকিবউদ্দিন পৌর মার্কেটে ‘ফরিদপুর অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের নির্যাতিত শ্রমিকবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাবুল হোসেন বাবু। এ সময় তার সমর্থিত অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল হাকিম মিয়া ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তিনি সংগঠনের দায়িত্বে থাকাকালে বিভিন্ন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করেছেন বলেও দাবি করা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার মনোনয়ন বাতিল, নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল ঘোষণা এবং তাকে গ্রেফতারের দাবি জানান বক্তারা।
অন্যদিকে, সব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল হাকিম মিয়া। তিনি বলেন, তিনি আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গসংগঠনের পদে ছিলেন না। তার দাবি, বিগত সরকারের সময়ে তাকে না জানিয়ে জাতীয় শ্রমিক লীগের জেলা কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিষয়টি জানার পর তিনি পদত্যাগপত্র জমা দেন।
আব্দুল হাকিম মিয়া আরও বলেন, নির্বাচনে তাকে হেয় প্রতিপন্ন করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
মে ১৯, ২০২৬
সেপ্টেম্বর ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।