এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫০ জনের শরীরে সন্দেহভাজন হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময় হামে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও জেলায় চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলার দুটি প্রধান হাসপাতালে ভর্তি রয়েছেন মোট ৮৫ জন রোগী।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫০ জনই হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন ভর্তি হন। পুরোনো ও নতুন মিলিয়ে বর্তমানে এই দুই হাসপাতালে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ জন রোগী। এছাড়া ২৪ ঘণ্টায় চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে ফরিদপুর জেলার বাসিন্দা ৩২ জন এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলার বাসিন্দা ছিলেন ১৮ জন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় সর্বমোট ৫ হাজার ৪৮২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। সরকারি হিসেবে হামজনিত কারণে সরাসরি কোনো মৃত্যুর রেকর্ড না থাকলেও, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন জটিলতায় এ পর্যন্ত ২১ জন রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে জেলার উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, এখন পর্যন্ত আলফাডাঙ্গায় ২৮ জন, বোয়ালমারীতে ২৫ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জনের শরীরে সন্দেহভাজন হাম শনাক্ত হয়েছে। তবে ২৪ ঘণ্টায় এসব উপজেলায় মাঠপর্যায়ে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি; আক্রান্তরা সরাসরি হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।