এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে ইউসুফ আলী শেখ (৫৫) হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও এসপি বরাবর স্মারকলিপি দিয়েছেন নিহতের পরিবার, এলাকাবাসী ও সচেতন নাগরিকরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১ আগস্ট চরভদ্রাসনের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা ইউসুফ আলী শেখকে ডেকে নিয়ে দুর্গম চর এলাকায় নির্যাতনের পর বিষপান করানোর অভিযোগ ওঠে। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে ৩ আগস্ট ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কয়েক ঘন্টা আগে এক ভিডিও বক্তব্যে তিনি তাকে হত্যায় জড়িতদের নাম উল্লেখ করে একটি ভিডিও বার্তা রেখে যান
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে। তবে মামলার অপর আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ থাকা এক নারী নিখোঁজ রয়েছেন উল্লেখ করে তাঁকে দ্রুত উদ্ধারের দাবি জানানো হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, বাকি আসামিদের গ্রেপ্তার এবং তদন্তে কোনো ধরনের গাফিলতি বা দীর্ঘসূত্রতা না করার আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত আসামিরা জামিনে মুক্ত হলে মামলার তদন্ত কার্যক্রম প্রভাবিত বা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিষয়ে আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং নিহতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জুলাই ৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১০ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।